গৃহস্থিকে স্নানের ঘরে আটকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ১০ হাজার টাকা চুরি দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

গৃহস্থিকে স্নানের ঘরে আটকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ১০ হাজার টাকা চুরি দুষ্কৃতীদের।সাত সকালে ঘরে ঢুকে গৃহস্থের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না, নগদ দশ হাজার টাকা এবং একটি মোবাইল চুরি করল দুষ্কৃতীরা। অত্যন্ত চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের বেজা পাড়া সংলগ্ন সীতানাথ গোস্বামী লেনে। ওই এলাকার বাসিন্দা দিলীপ দাস এবং মিনতি দাস । তাদের একমাত্র কন্যার বিয়ে হয়ে গেছে। সম্প্রতি বাপের বাড়িতে এসে তার মেয়ে দশ ভরি সোনার গয়না রেখে যায়। এদিন সকালে ওই গৃহকর্তী স্নানে গেলে বাড়ি ফাঁকা ছিল। তখনই দুই মহিলা ঘরে ঢুকে বাইরে থেকে বাথরুমের খিল আটকে দেয় আর এরপর সর্বস্ব লুট করে নেয়। তবে সিসিটিভিতে ওই দুই মহিলাকে দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছে ওই পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।