পাশে না দাঁড়ালে আমার মুখে থুতু দেবেন’- সিএএ প্রসঙ্গে মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

পাশে না দাঁড়ালে আমার মুখে থুতু দেবেন’- সিএএ প্রসঙ্গে মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর।পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের প্রচারে বাংলায় জেলা সফরে এসেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বললেন সিএএ প্রসঙ্গ নিয়ে। সেখানেই তিনি বললেন যে কোন নাগরিকের যদি আসল ভোটার কার্ড এবং আধার কার্ড থাকে তাহলে কারো ক্ষমতা নেই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। যদি তাড়িয়ে দেয় তার পাশে আমি দাঁড়াবো আর যদি না দাঁড়াই তখনই আমার মুখে থুতু দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য সিএএ বা নাগরিকত্ব বিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ওপর বারংবার তোপ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ বানিয়ে বঙ্গে ভোটের প্রচারে এসেছেন মহাগুরু। আর সেখানেই সিএএ প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি।