পালিয়ে বিয়ের পর নিজের স্ত্রীকে অস্বীকার, মারধর – অভিযোগ নির্যাতিতা স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

পালিয়ে বিয়ের পর নিজের স্ত্রীকে অস্বীকার, মারধর – অভিযোগ নির্যাতিতা স্ত্রীর,ভালোবেসে পালিয়ে বিয়ে। কিছুদিন ঠিকঠাক ছিল সবকিছু। কিন্তু হঠাৎই স্ত্রীর ওপর অত্যাচার শুরু করলেন স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন। এমনটাই অভিযোগ নির্যাতিতা স্ত্রীর। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজারে। সূত্রের খবর ইংলিশ বাজার থানার অমৃতি ছোট মোহন পাড়ার বাসিন্দা টোটন দাস এর সাথে ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল ওই নির্যাতিতা মহিলার। পরিবারের অমতে দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। এরপর থেকেই তারা ভাড়াবাড়িতে থাকা শুরু করেন কিছুদিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু তারপরে হঠাৎই স্বামী টোটন দাস তার স্ত্রীর সাথে কোন রকম যোগাযোগ করছে না দেখে শ্বশুর বাড়িতে গিয়ে বিষয়টি খোলাখুলি জানান স্ত্রী পাপিয়া। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে বেধরক মারধর করে তবে শুধু তাই নয় এমনকি বিয়ের রেজিস্ট্রি না হওয়ায় নিজের স্ত্রীকে অস্বীকার করলেন স্বামী এমনটাই অভিযোগ জানালেন ওই মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।