নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চিকিৎসার গাফিলতির অভিযোগে নদীয়ার শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে ভাঙচুর।শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে মধ্যরাতে ব্যাপক ভাঙচুর। সূত্র মারফত খবর, শান্তিপুর বড়বাজার রথ তলা গোকুল দাস লেনের বাসিন্দা ৭২ বছর বয়সী গায়ত্রী চৌধুরী শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা নিয়ে শনিবার রাত বারোটা নাগাদ হাসপাতালে ভর্তি হন। সেই সময় কর্তব্যরত ডাক্তার হিসেবে ছিলেন জেনারেল ফিজিশিয়ান উজ্জ্বল বিশ্বাস, এবং আরো স্বাস্থ্যকর্মীরা। অক্সিজেন এবং অন্যান্য প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে বাঁচানো যায়নি বলে হাসপাতাল সূত্রের খবর। এরপরই ওই বৃদ্ধার পরিবারের লোকজন চিকিৎসার গাফিগতির অভিযোগে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় হেনস্তার শিকার হতে হয় ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদেরও। ঘটনায় মধ্যরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা হাসপাতাল চত্বরজুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনা চলাকালীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ইনটেনডেন্ট ডক্টর তারক বর্মন এসে পৌঁছান এবং সমস্ত সিসিটিভি ফুটেজ তিনি খতিয়ে দেখেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

