চাকদহ ব্লকে সমবায় সমিতির নির্বাচনে মোতায়েন পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহ ব্লকে সমবায় সমিতির নির্বাচনে মোতায়েন পুলিশ বাহিনী,আজ চাকদহ ব্লকের ঘেটুগাছি পঞ্চায়েতে সমবায় সমিতির নির্বাচন হলো। যেখানে উপস্থিত ছিল চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী। এত বৃহৎ সংখ্যক পুলিশ বাহিনী দেখে আপাত পক্ষে মনে হতেই পারে যে এটি কোন লোকসভা অথবা বিধানসভা নির্বাচন। কিন্তু এটি আসলে গোটরা সমবায় সমিতির নির্বাচন। আজকের এই নির্বাচন প্রক্রিয়া হয়েছে নটি আসনে, মোট ২৭ জন প্রার্থী যাদের মধ্যে ছিলেন তৃণমূল বিজেপি বাম কংগ্রেস সব দলের প্রার্থী। উপস্থিত ছিলেন চাকদহ থানার আইসি বিমান মৃধা। মোট ভোটার সংখ্যা ৮২৯ জন। সকাল ১১ টা থেকে গোটরা সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কারণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।