নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নিজে দাঁড়িয়ে থেকে বৌমার দ্বিতীয় বিয়ে দিলেন শ্বশুর,এ যেন এক বিরল দৃশ্য মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে পুত্রবধূর দ্বিতীয়বার বিয়ে দিলেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়ায়। জামুরিয়ার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায় এর পুত্র ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ২০১৭ সালের বিয়ে হয় পূজার। এরপর তাদের একটি কন্যা সন্তানও জন্ম হয়। কিন্তু বিয়ের বছর দুয়েক যেতে ই পূজার জীবন এবং গোটা চট্টোপাধ্যায় পরিবারে ঘনিয়ে ও কালো মেঘ সাপের ছোবলে মৃত্যু হল কিশোর চট্টোপাধ্যায়ের ছেলের। তখন থেকেই পূজাকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন কিশোর বাবু। তাই পূজার সোহাগ অক্ষত রাখতে এ দিন এলাকার মন্দিরে প্রভাত ফৌজদার এবং পূজা চট্টোপাধ্যায়ের চার হাত এক করে দিলেন পূজার নিজের শ্বশুরমশাই। এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থার দিকে। যেখানে স্বামী মারা গেলে স্ত্রীদের দ্বিতীয় বার বিয়ে করলে জোটে, কটাক্ষ বিদ্রুপ সেখানে শ্বশুর মশাই নিজে দাঁড়িয়ে পুত্রবধূর বিয়ে দিলেন। যা এই সমাজের জন্য এক দৃষ্টান্ত সৃষ্টি করল।

