নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উদ্ধার করা হল ৬ টি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, গ্রেফতার মাছ ব্যবসায়ী,বিরল প্রজাতির কচ্ছপ কেটে বাজারে বিক্রি করছিলেন বারুইপুরের কাছারি বাজারের মাছ ব্যবসায়ী বাবুল গায়েন আর গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে যেতেই ওই মাছ ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করল স্থানীয় থানার পুলিশ। কচ্ছপ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ দিন দিন প্রকৃতির কোল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কচ্ছপ। কিন্তু এখনো রমরমিয়ে চলছে বিভিন্ন জায়গায় কচ্ছপের চোরাই কারবার। বারুইপুরের কাছারি বাজারে এদিন ওই ব্যবসায়ী কচ্ছপ কেটে বিক্রি করছিলেন আর সেই সময় তাকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। তার হাঁড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ছটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ। ওই কচ্ছপগুলোর নাম তিলকাছিম। যেগুলো বর্তমানে বিলুপ্তপ্রায়। বাবুল গায়েন নামে ওই ব্যক্তিকে আপাতত পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে যে এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপ তিনি কোথা থেকে নিয়ে আসলেন।

