যুবকের মৃত্যুতে প্রেমিকার বাড়িতে ভাঙচুর মৃত যুবকের পরিবারের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

যুবকের মৃত্যুতে প্রেমিকার বাড়িতে ভাঙচুর মৃত যুবকের পরিবারের,নিখোঁজ যুবকের মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার মারখা গ্রামে। মৃত ওই যুবকের নাম সুমন দে এবং বয়স ২৩ বছর। এদিন ওই যুবক নিখোঁজ হয় এবং তারপরেই তার মৃতদেহের খোঁজ পায় পুলিশ। এই ঘটনায় বাঁকুড়ার দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কের কাছে গাড়ি বাইক ব্যাপক ভাঙচুর করে এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, যুবকের পরিবারের অভিযোগ তাদের ছেলের সাথে এলাকারই একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল যে কারণে মৃত সুমন দের প্রেমিকার বাড়িতেও ভাঙচুর চালানো হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করে অবশেষে কিছুটা হলে ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।