সিবিআইয়ের নজরে অনুব্রত লটারি রহস্য

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

সিবিআইয়ের নজরে অনুব্রত লটারি রহস্য,ফের আবারো একবার সিবিআই গোয়েন্দাদের নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি। এবার সিবিআইএর নজরে অনুব্রত লটারি রহস্য। গরু পাচার মামলায় আপাতত জেলে অনুব্রত মণ্ডল। এবার তার বিরুদ্ধে আরো অভিযোগ লটারি টিকিটের মাধ্যমে কালো টাকা সাদা করার কারবার চলেছে। এক কোটি টাকার লটারির আসল মালিকের খোঁজে এবার বীরভূমের বড় শিমুলিয়ায় এদিন হানা দিল গোয়েন্দারা। কে ছিল অনুব্রত লটারির আসল বিজেতা। বড় শিমুলিয়ার বাসিন্দা শেখ নুর আলীর বাড়িতে এদিন আচমকা হানা দেয় সিবিআই আধিকারিকরা। হেফাজতে নিয়ে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। তবে কি‌ এবার হতে চলেছে অনুব্রতর লটারি রহস্যের উন্মোচন?