রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করল মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ

রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করল মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর ওই বৃদ্ধকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই বৃদ্ধ সেখানেই চিকিৎসাধীন। শুক্রবার সকালে মালদা জেলা আদালত চত্বরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। মালদা জেলা আইনি পরিষেবার সেক্রেটারি অর্পিতা ঘোষের নির্দেশ মত জেলা প্রশাসনের সহযোগিতায় ওই বৃদ্ধ কে উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি।