মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হলো দুই দিনব্যাপী মালদা উৎসবের

মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হলো দুই দিনব্যাপী মালদা উৎসবের। মালদা শহরের বৃন্দাবনি ময়দানে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হবে মালদা উৎসবের। খ্যাতনামা সংগীত শিল্পী সিধু এবং অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন। তার আগে মঞ্চ সহ বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখলেন মালদা সাংস্কৃতিক পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি জানান, ঐতিহ্যে ভরা মালদা জেলা। তাই মালদা জেলার সংস্কৃতিকে তুলে ধরে প্রতিবছরই মালদা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবছর আয়োজন করা হয়েছে। করোনার জন্য দু’বছর সেই রকম ভাবে মালদা উৎসবের আয়োজন করা হয়নি। তবে এবছর জাঁকজমকপূর্ণভাবে বড় আকারে করা হচ্ছে মালদা উৎসব।