অভিনব বিজ্ঞাপনের দ্বারা ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

অভিনব বিজ্ঞাপনের দ্বারা ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি।ম তে মশারি আর মশারিতেই জব্দ মশা। এই মুহূর্তে রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গিতে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। আর ডেঙ্গি সচেতনতা বাড়াতেই বাংলাদেশের একটি বিজ্ঞাপনে আনা হলো অভিনব চমক। যেখানে দেখা যাচ্ছে ক্লাস রুমের মধ্যেই মশার উপদ্রব এড়াতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষিকা মশারি জড়িয়ে আছে। যেভাবে ডেঙ্গি বেড়ে চলেছে তাতে হয়তো মশারিকেই নতুন ফ্যাশন হিসেবে গায়ে জড়াতে হবে। সবজি কেনা থেকে শুরু করে বিয়ে বাড়ি যেখানেই যাওয়া হোক সর্বক্ষণের সঙ্গী মশারি। বাংলাদেশের এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক জায়গা যখন ডেঙ্গি সচেতনতা বাড়াচ্ছে তখন এই বিজ্ঞাপনে বলা হয়েছে কথা হোক বা পাকা দেখা সবটাই হবে মশারির ভেতরে। তবে শুধু এই রাজ্যই নয় ডেঙ্গি প্রকোপ বাড়িয়েছে পদ্মা পাড়ে ও। সেখানেও ডেঙ্গিতে প্রাণ হারিয়েছে বহু মানুষ তাই সচেতনতা বৃদ্ধি করতে বাংলাদেশের এই বিজ্ঞাপন। যা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল ছড়িয়ে পড়েছে।