হাওড়া ব্রিজের মাথায় উঠে হাঁটাচলা এক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

হাওড়া ব্রিজের মাথায় উঠে হাঁটাচলা এক ব্যক্তির,আচমকা হাওড়া ব্রিজের ওপরে চোখ পড়তেই শিউরে উঠলেন সকলে। কারণ ব্রিজের ওপরে তখন হাটাচলা করছে এক ব্যক্তি। পথ চলতি মানুষেরা দেখামাত্রই সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেয়। পুলিশের তরফে জানানো হয় ওই ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন। বিকেলের দিকে এদিন হাওড়া ব্রিজের মাথায় বসে থাকতে দেখা গেল ওই ব্যক্তিকে। মাত্র কিছুদিন আগেই হাওড়া ব্রিজের ওভারহেট পোস্টে উপরে উঠে পড়েছিলেন একজন ব্যক্তি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় এরপর ওই ব্যক্তিকে ব্রিজের ওপর থেকে নামানো হয়। তবে কেন আচমকা ওই ব্যক্তি ব্রীজের উপরে উঠে গিয়েছিল সে বিষয়ে জানতে পারা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে এই ঘটনায় ব্যক্তির কোনোরকম ক্ষতি হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা ব্রিজ চত্বরজুড়ে।