নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চুরির টাকা তুমিও খেয়েছ, মমতার আঁচল ধরে নন্দীগ্রাম জ্বালিয়েছ- শুভেন্দু অধিকারী কে তীব্র তোপ মীনাক্ষী মুখার্জীর।সিপিআইএমের জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন মীনাক্ষী মুখার্জি। এদিনের জনসভায় শুভেন্দুকে কটাক্ষ করে মীনাক্ষী বললেন যে খালি মমতা বন্দ্যোপাধ্যায় কে চোর বললে হবে? চুরির টাকা তুমিও খেয়েছ। এদিন আরও তোপ ডাকলেন তিনি যে ২০০২ সাল থেকে মমতার আঁচল ধরে গোটা নন্দীগ্রাম জ্বালিয়েছে শুভেন্দু অধিকারী। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগেই জনসভা থেকে কার্যত শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন মীনাক্ষী মুখার্জী।

