বিধানসভায় মশারি নিয়ে ডেঙ্গি প্রতিরোধ বিক্ষোভে বিজেপি বিধায়করা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

বিধানসভায় মশারি নিয়ে ডেঙ্গি প্রতিরোধ বিক্ষোভে বিজেপি বিধায়করা।রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যাটি ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজার এবং ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা প্রায় শতাধিক। ডেঙ্গি প্রতিরোধ বিক্ষোভে বিধানসভায় মশারি নিয়ে অভিনব বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি বিধায়করা। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে ডেঙ্গি বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ঠিকমতো পরিষেবা দিতে পারছে না এবং সরকারের তরফে আক্রান্তের সংখ্যা নিয়েও লুকোচাপা করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডে মিলছে না ঠিকমতো পরিষেবা, রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার কার্যত মুখে কুলুপ এঁটেছে। তিনি আরো জানান বাম আমলে তাদের কাছে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে তারা অন্তত সেই প্রশ্নের উত্তর দিত কিন্তু রাজ্যের শাসক দল কোনরকম উত্তর দিতে রাজি নয়। আরও অভিযোগ স্বাস্থ্য দপ্তর নিয়ে বিধানসভায় কোনরকম আলোচনাই করতে দেওয়া হয় না। তাই ডেঙ্গি প্রতিরোধে বিধানসভায় মশারি টানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।