রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ডিএলএড পরীক্ষা। সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে এনিয়ে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, ডিআই প্রাইমারি সত্যজিৎ মন্ডল সহ সমস্ত স্কুল-কলেজ কর্তৃপক্ষরা। জেলাশাসক জানান, ডিএলএড পার্ট-টু পরীক্ষা নিয়ে আজ বৈঠক করা হয়েছে। বোর্ডের সমস্ত গাইডলাইন ভেনু ইনচার্জদের সাথে আলোচনা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ের আলোচনা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও করা হয়েছে বৈঠকে।

