নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সাঁতরাগাছি ব্রিজে যানজটের কারণে দুর্ভোগে নিত্যযাত্রীরা।ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স সহ সারি সারি গাড়ি। আটকে রয়েছে নিত্যযাত্রীরা। যানজট নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। সপ্তাহের কর্মব্যস্ত দিনে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে আছে অ্যাম্বুলেন্স অথচ পুলিশ বলছে এত তাড়া কিসের। আর এই যানজটে একেবারে নাকাল অবস্থা নিত্য যাত্রীদের। সাঁতরাগাছি রেললাইনের ওপর এই ব্রিজ কে গেটওয়ে অফ কলকাতা বলা হয়। কলকাতার সাথে হাওড়ার গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী এই ব্রিজ মেরামতির কাজ চলছে। কাজ চলছে কলকাতা মুখি লেনে আর তাই লেনের উল্টো দিক দিয়ে গাড়ি চলাচল করছিল। প্রায় দু কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে যায়। বাইক ছোট গাড়ি এম্বুলেন্স সহ বাস ও দাঁড়িয়ে যায় সেই লাইনে। হাওড়া সিটি পুলিশের তরফে এ বিষয়ে জানানো হয়েছে যে কলকাতা মুখী লেনে কর্মব্যস্ত দিনের সকালের দিকে চাপ বেশি থাকে তাই সেই দিকের গাড়িগুলো আগে ছেড়ে দেওয়া হয়। কলকাতা পুলিশের তরফে শহরের বেশ কিছু জায়গায় সাঁতরাগাছি ব্রিজ মেরামতি নিয়ে যাত্রীদের সতর্ক করে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে যান নিয়ন্ত্রণে আরো সিভিক ভলেন্টিয়ার এবং হোম গার্ড মোতায়েন করা হবে।

