২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইংরেজবাজার পৌরসভায় চলবে দুয়ারে সরকারের শিবির।

২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইংরেজবাজার পৌরসভায় চলবে দুয়ারে সরকারের শিবির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এক ছাতার তলায় বিভিন্ন পরিষেবা পাবেন সাধারণ মানুষ।গত কয়েক সপ্তাহ আগে ইংরেজবাজার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছিল দুয়ারের সরকার শিবির।
মঙ্গলবার থেকে ইংরেজবাজার পৌরসভায় শিবিরের আয়োজন করা হয়।এদিন সকাল থেকেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ফরম ফিলাপ করেন বহু মানুষ।স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ফরম ফিলাপ করেন বহু মানুষ।ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার। মঙ্গলবার থেকে ইংরেজবাজার পৌরসভায় দুয়ারের সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন সেখানে।