নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত দরাপপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। জানাযায় মৃত ব্যক্তি বছর ৪০ এর সুকুমার সরকার। গতকাল রাতে মোটরবাইক নিয়ে চৌগাছা থেকে দরাপপুরে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎই মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পাঁচিলে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয় ওই ব্যক্তি। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়িত তাকে স্থানান্তর করা হয় নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। কল্যাণী জহরলাল নেহর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল মাঝরাতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ তার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে।

