নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার হরিণঘাটায় উদ্ধার হল দুদিন নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ,দীর্ঘ দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে কবরস্থান থেকে উদ্ধার করা হলো নাক চোখ বিহীন এক ব্যক্তির মৃতদেহ। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা নিমতলার অন্তর্গত রুস্তম থানা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম শরিফ উদ্দিন মন্ডল এবং আনুমানিক ৫৫ বছর তার বয়স। এদিন হঠাৎই বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে দুটি গাড়িতে করে শরীফ ফুরফুরার উদ্দেশ্যে যায়, কিন্তু এর পরেই পরিবারের লোকজন জানতে পারে যে ওই দুটি গাড়িতে করে শরীফ যাননি। তখনই তাদের সন্দেহ হয় এবং ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। কিন্তু দুদিন কেটে যাওয়ার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দুদিন পর কবর স্থান থেকে তার দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

