নদীয়ার শান্তিপুরে সাত দিন যাবত বন্ধ বিদ্যালয়ের রান্নাঘর, শিশুদের দেওয়া হচ্ছে না পুষ্টিকর খাবার

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

নদীয়ার শান্তিপুরে সাত দিন যাবত বন্ধ বিদ্যালয়ের রান্নাঘর, শিশুদের দেওয়া হচ্ছে না পুষ্টিকর খাবার।রান্নাঘর এবং পর্যাপ্ত খাবার মজুত থাকা সত্ত্বেও বিদ্যালয়ে শিশুদের দেওয়া হচ্ছে না পর্যাপ্ত খাবার। পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত ১৭ জন গর্ভবতী মা এবং ৫১ জন শিশু। ঘটনাটি শান্তিপুর বেলঘরিয়ার দু’নম্বর পঞ্চায়েতের নরসিংহ নগর প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষা কেন্দ্রে। শিশুদের অভিভাবকদের অভিযোগ যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী থাকা সত্ত্বেও বাচ্চাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। অথচ বিদ্যালয়ের রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু অত্যন্ত ঝাচকচকে। গ্রামবাসীদের এই অভিযোগের প্রেক্ষিতে স্কুলের শিক্ষিকা লক্ষ্মী রানী ভদ্র জানান যে স্কুলে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত ছিল না তাই খাদ্যের ইউনিটের জন্য আবেদন করা হয়েছে। তাই অভিভাবকদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু অভিভাবকদের পাল্টা অভিযোগ দিনের পর দিন এভাবে বাচ্চাদের অপুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।