নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মহিষাদলের কেশবপুরে কৃষি উন্নয়ন ভোটে কাজে লাগল না নন্দকুমার মডেল, বিপুল ভোটে জয়ী তৃণমূল।পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কার্যতো এক বড়সর ধাক্কা খেলো রাম বাম জোট। মহিষাদল এর কেশবপুরে জালপাই রাধা কৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে যে ভোট হয়েছে সেখানে নন্দকুমার মডেল কে কাজে লাগিয়ে বিজেপি এবং বাম এক জোটে ঐক্যবদ্ধ হয়ে ভোটের ময়দানে নেমেছিল। কিন্তু রীতিমতো সেখানে মুখ থুবড়ে পড়ল তাদের কৌশল। বিপুল আসনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। দু সপ্তাহ আগেই যেখানে নন্দকুমার এ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুলভাবে জয়ী হয় বাম এবং বিজেপি। ৬৩ টি আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস।কিন্তু এবারে তা হল না। কার্যত সকলকে চমকে দিয়ে মোট ৭৬ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় বাম এবং বিজেপি দুই শিবির থেকেই অভিযোগ করা হয়েছে যে মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে ভোট আদায় করেছে তৃণমূল। তাদের আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে মানুষ ভোটকেন্দ্রে যেতেই পারেনি। এ বিষয়ে বিজেপির পক্ষে দিলীপ ঘোষ বলেছেন বিজেপি কারো সাথেই জোট করেনি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরাজয় যে বাম এবং বিজেপি শিবিরে যে বড়সড়ো ঘাটতি তা বলার অপেক্ষা রাখে না।

