রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল অন্নদাতা কৃষক সংগঠন

রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল অন্নদাতা কৃষক সংগঠন।
সোমবার দুপুর ১টা নাগাদ মালদা শহরে বিক্ষোভ মিছিল করে চাষিরা উপস্থিত হন জেলা প্রশাসনিক ভবন চত্বরে। চাষের লাঙ্গল এবং নিজেদের দাবি লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হন চাষিরা। তাদের দাবি দেশজুড়ে চলছে সারের কালো বাজারি। শীতের মরশুমে ফসল লাগাতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা। অবিলম্বে সারের কালোবাজারি বন্ধ করে সঠিক মূল্য বিক্রি করতে হবে প্রয়োজনীয় সার। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।