শীত পড়তেই আবার শেয়ালের উপদ্রব শুরু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে।শেয়ালের হামলায় জখম বাপ বেটা সহ পাঁচজন।ঘটনাটি ঘটেছে সোমবার সাতসকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে।জানা যায়,এদিন সাতসকালে একদল শেয়াল হটাৎ করে গ্রামে ঢুকে পড়ে।সেই সময় গ্রামের মানুষ বিভিন্ন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।শেয়ালের দলটিকে আটকাতে গিয়ে শেয়ালের কামড়ে ওই গ্রামের পাঁচজন গ্রামবাসী গুরুতরভাবে আহত হন।যদিও হামলার পরক্ষণেই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে।এরপরই গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তেই শিয়ালের দলটি গ্রামের বাইরে জঙ্গলে পালিয়ে যায় বলে খবর।আহত পাঁচ জনকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এই নিয়ে ভালুকা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আক্রান্ত বিশু রাম জানান,এদিন সাতসকালে আমি এবং আমার বাবা গরুকে খাবার দিচ্ছিলাম।সেই সময় বেশ কয়েকটি শিয়াল বাড়িতে ঢুকে পড়ে।আমার বাবার উপর হামলা চালায়।বাবাকে বাঁচাতে গিয়ে আমিও আক্রান্ত হই।বাবার চোখের উপর শিয়াল কামড় বসিয়ে দেয় এবং আমার দুটো আঙুল শিয়াল কামড়ে দাঁত বসিয়া রক্তাক্ত করে দিয়েছে।’

