বাংলায় কোন কোন রুট গুলোতে চলবে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ভারতীয় রেলের মাথায় তাজা মুকুট হল বন্দে ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক প্রযুক্তিতে এই ট্রেন টেক্কা দেবে ভারতের সব তাবড় তাবড় ট্রেনগুলোকে। ভারতীয় প্রযুক্তিকে বিশ্বের দরবারে এক অন্য সম্মান দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই ট্রেন কে বাস্তবায়িত করতে দিন-রাত এক করেছেন দেশের ইঞ্জিনিয়াররা। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন আজাদি কা অমৃত মহোৎসব পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ২০২৩ সালে ১৫ ই আগস্ট এর মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বন্দে ভারত এর তালিকায় নয়াতম সংযোজন গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল, হিমাচলের অস্ব অন্দৌরা থেকে দিল্লি এবং দক্ষিণে মাইসুরু থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত। তিনখানা বন্দে ভারত এক্সপ্রেস শুরু করেছে রেল। শীঘ্রই আরো অনেক বন্দে ভারত ট্র্যাকের ওপর ছোটানোর পরিকল্পনা রয়েছে রেলের। এবার পালা বাংলা সহ ভারতের পূর্ব অংশের।দেখে নিন কোন কোন রুটে ট্রেন ছুটতে পারে : প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে ১) হাওড়া-রাঁচী ২) হাওড়া-ঝাড়সুগুদা ৩) হাওড়া-ভুবনেশ্বর ৪) হাওড়া-পটনা ৫) হাওড়া/শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি।
বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন সংবাদপত্র এবং বিদেশীলবির অর্থে মদতপুষ্ট সংবাদমাধ্যম আর তথাকথিত বিশেষজ্ঞরা ট্রেন নিয়ে বহুল সমালোচনা করলেও দৈনিক এক নতুন উচ্চতায় পৌঁছচ্ছে এই ট্রেন।