দিন-দুপুরে প্রকাশ্যেই চাকদহ কলেজের মধ্যে প্রপোজ,কলেজে ঢুকতে নিষেধাজ্ঞা জারি কলেজ কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

দিন-দুপুরে প্রকাশ্যেই চাকদহ কলেজের মধ্যে প্রপোজ,কলেজে ঢুকতে নিষেধাজ্ঞা জারি কলেজ কর্তৃপক্ষের।শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুপুরে চলছে প্রপোজ।সম্প্রতি চাকদহ কলেজের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যেই কলেজের মাঠে একটি ছেলে একটি মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করছে। আর সেই দৃশ্য দেখে মাঠে বসে থাকা অন্য ছাত্রছাত্রীরা হাততালি দিচ্ছে। আর এই ভিডিও কলেজ কর্তৃপক্ষের সামনে আসতেই কঠোর সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। নোটিশ জারি করে বলা হয়েছে যে এই সমস্ত কাজে কলেজের ভাবমূর্তি এবং সম্মান ক্ষুন্ন করা হয়েছে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই কাজে যোগদান করেছিল তাদেরকে কলেজে ঢুকতে নিষেধ করা হয়েছে এবং আগামী দিনেও কলেজ কর্তৃপক্ষ এ ধরনের কলেজের সম্মান ক্ষুন্ন করা কাজ বরদাস্ত করবে না। বরাবরই নদিয়া জেলার মধ্যে চাকদহ কলেজের শিক্ষা ব্যবস্থার সুনাম আছে। আর সেখানে কলেজের মধ্যেই এমন আচরণে সম্মানহানি হয়েছে কলেজের। এর আগেও বহুবার এরকম বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অশ্লীল আচরণ, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্র গুলো যেভাবে অশ্লীল আচরণে মেতেছে তাতে কোথায় পৌঁছে গেছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। এমন কর্মকাণ্ড বারংবার বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার দিকে প্রশ্ন তোলে।