নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
দীঘায় ট্রলারে ধরা পড়ল দৈত্যাকৃতি চিল- শংকর মাছ।বিশাল দৈত্যের মতো আকৃতির এক চিল শংকর মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের ট্রলারে। বৃহৎ দ্বৈত্যাকৃতির এই মাছটি ধরা পড়েছে দীঘার কৈলাসবরের মা দুর্গা ট্রলারে। মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে নেমেছিল আর তখনই আচমকা এই মাছটি ধরা পড়ে। এত বৃহৎ আকৃতির মাছটিকে এরপর সকলের প্রচেষ্টায় ট্রলার থেকে নামানো হয়েছে।মাছটির ওজন প্রায় ৫০০ কিলো। মৎস্যজীবীরা জানালেন কলকাতার একটি কোম্পানির কাছে এই মাছটি কুড়ি হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দীঘার সমুদ্র সৈকতে ইদানিং বেশ কিছু অন্য প্রজাতির মাছ দেখতে পাওয়া যাচ্ছে।সচরাচর দীঘার সমুদ্রে এত বড় মাছ এখনো মাছ দেখতে পাওয়া যায় নি। বৃহৎ আকৃতির এই চিল শংকর মাছটিকে দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষ থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকেরাও। আর মাছটিকে ক্যামেরাবন্দি করতে হূড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যেও।

