সাপের লেজ ধরে টানতে টানতে ঘরে নিয়ে এলো ক্ষুদে শিশু

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

সাপের লেজ ধরে টানতে টানতে ঘরে নিয়ে এলো ক্ষুদে শিশু,হতে পারে সাপ কিন্তু তাতে কি সেই সাপের লেজ ধরেই এক্কেবারে টানতে টানতে সোজা ঘরের ভেতরে নিয়ে এলো শিশু। শিউরে ওঠার মত এই ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি শিশু সাপের লেজটিকে ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এসেছে। এমনই ভাব যেন সেটি কোন সাপ নয় কোন খেলার বস্তু। আর এমন অবস্থায় শিশুটিকে দেখে চিৎকার করে উঠলো পরিবারের সকলে। প্রায় ছ ফুটের সাপের লেজ ধরে অবলীলায় তাকে টানতে টানতে নিয়ে এলো ঘরে।ঘরের মধ্যে সকলে মিলে গল্পে মশগুল ছিল আর তখনই সাপের লেজ ধরে সটান একেবারে ঘরের ভেতর। আর তখনই তাকে দেখে একজন শিশুটিকে ঘর থেকে বের করে নিয়ে গেল। কিন্তু কি অদ্ভুত সাপটি তো শিশুটিকে পাল্টা আক্রমণ করছে না বরং যেন শিশুটির হাত থেকে পালিয়ে বাঁচতে পারলেই সে বাঁচে। কিন্তু কোথা থেকে এই সাপটিকে শিশু ধরে আনলো বা সাপটি বিষধর কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন যে বাড়ির বড়দের উচিত শিশুদের দিকে খেয়াল রাখা। হতেই পারতো কোন বড়সড়ো বিপদ।