চাকদহ শিমুরালিতে পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহ শিমুরালিতে পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা।বিগত সাত দিন ধরে এলাকায় বন্ধ পানীয় জলের পরিষেবা। অথচ ওই এলাকায় বসবাস করে প্রায় দুশো থেকে আড়াইশোটি পরিবার। যাদের প্রত্যেকে নির্ভর করে থাকে গ্রামীণ পানীয় জলের ওপর। কিন্তু গত সাত দিন ধরে সেখানে নেই পানীয় জল। সেই ক্ষোভে আজ দুপুরে নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি রাওতারি কালিতলায় রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। তবে যে শুধু সাত দিন ধরে জল পরিষেবা বন্ধ তাই নয় শিমুরালি এবং রাওতারি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে। বারংবার স্থানীয় পঞ্চায়েতে এ বিষয়ে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং সংশ্লিষ্ট দফতরে জানিয়ে কোনরকম লাভ না হওয়ায় অবশেষে প্রতিবাদ আন্দোলনে পথে নামল গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এর আগে যখন তারা পঞ্চায়েতে বিষয়ে জানিয়েছে তখন পঞ্চায়েত থেকে নাকি তাদের বলা হয়েছে যে ওপর মহল থেকে গ্রামে টিউবওয়েল দেওয়া বারণ এখন বাসিন্দাদের অভিযোগ গ্রামে যদি টিউবয়েলে জল না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি যে যত শীঘ্র সম্ভব যাতে এই পানিও জলের সমস্যা মেটানো হয় কারণ মাঝে মধ্যেই সপ্তাহে একদিন দুদিন পানীয় জল এলাকায় বন্ধ থাকে আর এবার তো বিগত সাত দিন ধরে বন্ধ এলাকায় জলপরিসেবা। গ্রামবাসীদের আরো অভিযোগ যে পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে জানানো হলে তাদের বলা হয়েছে হয়েছে যে নিজেদের সমস্যা নিজেরা মেটান।এই বিক্ষোভ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।