নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রকাশ্য রাস্তায় বুকে ছুরি বসিয়ে বউকে খুন করলেন স্বামী।চলছিল ঝগড়া আর ঝগড়া থেকে তুমুল অশান্তি। এরপরে ই হঠাৎ বউয়ের বুকে ছুরি বসিয়ে দিলেন স্বামী। অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। এ যেন একেবারে ফিল্মের দৃশ্য, ভরদুপুরে মেয়ের স্কুলের সামনেই নিজের বউকে ছুরি মেরে হত্যা করলেন এক পুলিশ আধিকারিক। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম বাপ্পাদিত্য রায়। পূর্ব মেদিনীপুরের মাহিষদা থানায় তিনি কর্মরত। একেবারে ভরদুপুরে এলাকার মানুষের চোখের সামনেই বউয়ের বুকে ছুরি বসান তিনি, রক্তাক্ত অবস্থায় ওই স্থানে লুটিয়ে পড়ে তার স্ত্রী এরপর তরি ঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে কাঁথি মহাকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কেন নিজের স্ত্রীকে এভাবে খুন করলেন ওই পুলিশ আধিকারিক তা এখনো জানতে পারা যায়নি। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

