নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
দুবড়া গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি।আজ দুবড়া গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বিভিন্ন রকম সমস্যার বিষয়ে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিতে আসে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। কিন্তু এসে দেখলেন অনুপস্থিত পঞ্চায়েত প্রধান আর তখনই প্রধানকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন কর্মীরা। এর পরেই তারা পথে নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করে। এই আন্দোলনে উপস্থিত ছিলেন চাকদহ বিধানসভার বিজেপির কনভেনর রবীন্দ্রনাথ ঘোষ। দুবড়া গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের সার্টিফিকেট হয়রানি, অবৈধ মাটি ব্যবসা, ডেঙ্গু, বিবাহ ভাতা ও বার্ধক্য ভাতা জনিত বিভিন্ন রকম সমস্যা নিয়ে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দিতে আসে। তিন দিন আগে পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত আবেদন করা হয়েছিল যে আজ ডেপুটেশন জমা দিতে আসবেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। সেই মতো আজ দুপুর দুটো নাগাদ আলোচনায় বসার কথা ছিল পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েতের বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রবীন্দ্রনাথ ঘোষ।

