ফল ব্যবসায়ীর জেদের কাছে হার মেনে দোকান ভাঙার কাজ বন্ধ করলো পুরসভা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ফল ব্যবসায়ীর জেদের কাছে হার মেনে দোকান ভাঙার কাজ বন্ধ করলো পুরসভা।হকার উচ্ছেদ করতে নেমেছিল বিষ্ণুপুর পুরসভার কর্মীরা। সেই মতো জেসিবি দিয়ে প্রথমেই এক ফল ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পুরসভা নগরীতে। পুরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এলাকার হকারদের উচ্ছেদ করা হবে। সেই মতোই তারা নির্ভীক এই ফল ব্যবসায়ীর দোকানে জেসিবি দিয়ে দোকান ভাঙার চেষ্টা করে। প্রথমে ওই ব্যবসায়ী অনেক অনুরোধ করে পুরসভার কর্মীদের কাছে কিন্তু তাতেও তাদের কঠোর মন নরম হয়নি। তাই বাধ্য হয়েই জেসিবির সামনে দাঁড়িয়ে পড়ে ওই ফল ব্যবসায়ী। অনেক অনুরোধ এবং কান্নাকাটি শুরু করে তাদের সামনে।শেষমেষ ব্যবসায়ীর জেদের কাছে হার মানে পুরসভা। এরপর ওই ফল ব্যবসায়ীকে কিছুদিন সময় দেওয়া হয়। ওই ব্যবসায়ী জানান যে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এভাবে তাদের মত নিরীহ ব্যবসায়ীদের এলাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই রাজনৈতিক প্রতিহিংসার সামনে তারা লড়াই করতে পারবেন না। ব্যবসায়ী দোকানের যাবতীয় কাগজপত্র এবং ট্যাক্সের রশিদ প্রমাণ সাপেক্ষে সকলকে দেখিয়েছে কিন্তু তাতেও কোনো রকম লাভ হয়নি। রাজনৈতিক প্রতিহিংসাতেই এদের মত নিরীহ ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন।