নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি, নদীয়ার কৃষ্ণগঞ্জে ছেলের হাতে খুন বাবা,অত্যন্ত মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকলো নদীয়ার কৃষ্ণগঞ্জ। নিজের ছেলের হাতে কোদালের কোপে খুন হলো বাবা। পেশায় দিনমজুর অরবিন্দ বিশ্বাস কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তর পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি চলছিল তাদের মধ্যে। এদিন বাবা বাসুদেব বিশ্বাস এবং মা মিনতি বিশ্বাসকে কোদাল দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে ছেলে অরবিন্দ। এরপর আশঙ্কাজনক অবস্থায় বাবা এবং মাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বাসুদেব বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে এবং তার মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল তার পিঠে এবং মাথায় কোদালের কোপ লাগে। গুরুতর জখম অবস্থায় এরপর মিনতি বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বহুদিন যাবত বড় ভাইয়ের সাথে মেজ ভাইয়ের পারিবারিক বিবাদ চলছিল। ঘটনার পর থেকেই অরবিন্দ বিশ্বাস পলাতক। গোটা ঘটনার তদন্ত করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস কে খুঁজে বার করার চেষ্টা করছে।

