নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
রানাঘাট স্টেশনে হকারদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রেলহকার ইউনিয়নের।সম্প্রতি পূর্ব রেলের তরফে রেল হকারদের উদ্দেশ্যে জারি করা হয়েছে একটি নোটিশ। পূর্ব রেলের তরফে বিভিন্ন স্টেশনে হকারদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নোটিশ পেশ করেছে রেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী রানাঘাট স্টেশনেও জারি করা হয়েছে নোটিশ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন রানাঘাট স্টেশনে বিক্ষোভ সমাবেশে সামিল হয় রেল হকার ইউনিয়ন। এই প্রতিবাদ মঞ্চে যোগদান করেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। স্টেশন চত্বরে হকারদের তরফে জানানো হয় যে বিকল্প ব্যবস্থা না করে এভাবে হকারদের উচ্ছেদ করা চলবে না। এর বিকল্প ব্যবস্থা করে তবেই রেলের উন্নয়ন করতে হবে। তাদের আরো দাবি রেল হকারদের লাইসেন্স ও দিতে হবে। তাদের বক্তব্য দীর্ঘদিন যাবত পুনর্বাসনের দাবি করা হচ্ছে হকারদের তরফে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং রেল হকাররা।

