খোলা কুয়ো থেকে উদ্ধার স্ত্রী চিতাবাঘ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

খোলা কুয়ো থেকে উদ্ধার স্ত্রী চিতাবাঘ,দীর্ঘদিন খোলা অবস্থায় পড়েছিল একটি জলের কুয়ো। সেখানে হঠাৎই একটি চিতাবাঘ পড়ে যায়। কুয়োতে পড়ে বেজায় নাজেহাল এবং হিমশিম অবস্থা হয় চিতা বাঘটির। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। বনদপ্তর এর কর্মীরা কুয়োর মধ্যে পড়ে যাওয়া ওই স্ত্রী চিতা বাঘটিকে দেখতে পায় এরপর তাদের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় বাঘটিকে। প্রায় কুড়ি মিনিট ধরে বনকর্মীদের নিরলস প্রচেষ্টায় বাঘটি উদ্ধার হয়। দেখুন সেই ভিডিও। দীর্ঘক্ষণ কুয়োর মধ্যে থাকার ফলে কেমন নাকাল অবস্থা হয়েছে বাঘটির। কুয়োর মধ্যে থেকেই কেমন গর্জন করছে সে। বাঘটিকে উদ্ধার করে এরপর বনদপ্তরের কর্মীরা তাকে নিয়ে যায়।