জামাইবাবুর গুলিতে জখম শ্যালক

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

জামাইবাবুর গুলিতে জখম শ্যালক,পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের গুলিতে গুরুতরভাবে জখম হলেন তার শ্যালক। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল বাঁকুড়ার কোতুলপুর এর তাজপুর গ্রামে। জখম ওই ব্যক্তির নাম দিলীপ দলুই। হুগলির আরামবাগ থানার কালিপুরের বাসিন্দা চিন্ময় মালিকের শশুর বাড়ি বাঁকুড়ার কোতুলপুরে। এদিন শ্বশুরবাড়ি লোকজনের সাথে ঝামেলা বাধে জামাই চিন্ময়ের। পাড়া-প্রতিবেশীরা এমন কি পরিবারের লোকের এমনটা জানিয়েছেন যে মাঝেমধ্যেই নাকি জামাইয়ের সাথে শ্বশুরবাড়ি বিবাদ চলতো। আর ঝগড়ার সময় নাকি হুমকিও দিতেন চিন্ময়। ওই ব্যক্তির নাকি দুটো বিয়ে। আর প্রথম পক্ষের স্ত্রী নাকি বাবার কাছেই থাকেন মাঝেমধ্যেই নাকি শ্বশুরবাড়ি এবং পাড়া-প্রতিবেশীদের মেরে ফেলার এবং বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিতেন। দুপক্ষের ঝামেলা এদিন চরম পর্যায়ে পৌঁছে যায় আর তখনই বন্দুক বের করে তার শ্যালককে গুলি করে দেন। জখম অবস্থায় দিলীপ দলুইকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।