নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নিজের হাতে ডিমের চপ ভেজে সকলকে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,একেবারে পাকা রাধুনীর মত নিজের হাতে ডিমের চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলপাহাড়িতে একটি কর্মসূচিতে গিয়েছিলেন তিনি সেখান থেকেই তিনি ঝাড় গ্রামে ফিরছিলেন কারণ গত মঙ্গলবার ছিল বিরসা মুন্ডার জন্মদিন। ঝাড়গ্রামে ফেরার পথে শিলদার কাছে মাগুরিয়া গ্রামে রাস্তার ধারে বুদ্ধদেবের একটি ছোট চা চপের দোকান সেখানে ঢুকে দোকানদারকে বললেন সরে যাও আজ আমি চপ ভাজবো। যেমন কথা সেরকম কাজ একেবারে পোক্ত কারিগর এর মত নিজের হাতে ডিমের চপ ভাজলেন এবং সকলকে তা পরিবেশন করলেন। গাড়ি থেকে নেমেই তিনি চপের দোকানে যান। তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন জায়গায় রাস্তার ধারের ছোট্ট দোকানগুলোতে গিয়ে তিনি খাবার বানিয়েছেন সে দার্জিলিঙে মোমো হোক অথবা চা। রান্না করতে তিনি নাকি বড়ই ভালবাসেন তাই সময় সুযোগ পেলেই রান্নার কাজে হাত লাগান তিনি। এদিন বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই নিজের হাতে গরম গরম মুচমুচে ডিমের চপ ভেজে খাওয়ালেন সকলকে।

