নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চাকদহ গৌরনগর ঘাটে উদ্ধার বিরল প্রজাতির মাছ,চাকদহ গৌরনগর গঙ্গা ঘাট থেকে উদ্ধার করা হলো বিরল প্রজাতির একটি মাছ। মাছ ধরার জন্য জেলেরা নদীতে জাল ফেলেছিল আর সেই জাল উঠে এলো অদ্ভুত প্রজাতির এই মাছ। সাপের মতো ডোরাকাটা গায়ের রং দেখতে কালো রঙের এই মাছটি। মাছটির নাম এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। তবে মাছটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষেরা। দেখতে খানিকটা শোল মাছের মত কিন্তু শোল মাছ নয়। তবে অদ্ভুত প্রজাতের এই বিরল আকৃতির মাছটির নাম কিতা নিয়ে তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে ঘোড় জল্পনা।

