স্কুলে থাকবে শিক্ষকদের বায়োডাটা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

স্কুলের নোটিশ বোর্ডে থাকবে শিক্ষকদের বায়োডাটা,এবার থেকে স্কুলে থাকবে শিক্ষকদের বায়োডাটা। হ্যাঁ ঠিকই শুনেছেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে এমন নোটিস যেখানে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকাদের বায়োডাটা ক্লাসরুমে অথবা একটি নির্দিষ্ট স্থানে তা নিয়ে রাখতে হবে। শুধু তাই নয় সেই বায়োডাটায় থাকবে শিক্ষক শিক্ষিকাদের ছবি। যাতে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সম্পর্কে অবগত হতে পারে। আনন্দ পরিসর প্রকল্পের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পড়ুয়াদের মধ্যে আরও বেশি উৎসাহ দেয়ার জন্যই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আনন্দ পরিসর প্রকল্প নিয়ে আসছে। তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারো কারো মতে রাজ্য সরকার পুরোটাই দৃষ্টি ঘোরানোর জন্য এ কাজ করছে আবার কারো কারো মতে বিষয়টি অত্যন্ত ইতিবাচক কারণ পড়ুয়াদের মধ্যে তাদের শিক্ষক-শিক্ষিকাদের বিষয়েও স্পষ্ট ধ্যান-ধারণা অবগত হওয়া অত্যন্ত জরুরী। তবে কবে থেকে এই প্রকল্প চালু হবে তা এখনো জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হতে চলেছে রাজ্যের সব স্কুলগুলোতে।