নদীয়ার কৃষ্ণনগর মৃণালিনী উচ্চ বিদ্যালয় ১২৫ তম বর্ষপূর্তি, বিশেষ অতিথি অভিনেত্রী বিধায়ক লাভলী মৈত্র

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

নদীয়ার কৃষ্ণনগর মৃণালিনী উচ্চ বিদ্যালয় ১২৫ তম বর্ষপূর্তি, বিশেষ অতিথি অভিনেত্রী বিধায়ক লাভলী মৈত্র,কৃষ্ণনগরের মৃণালিনী উচ্চ বিদ্যালয় যার এদিন ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আর যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এদিন বিদ্যালয়ের আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা। যেখানে লাভলী মৈত্র ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক অসীমা পাত্র, কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস। অনুষ্ঠানে এসে লাভলি জানালেন যে, কৃষ্ণনগরে তার পৈত্রিক বাড়ি। আর তাই এখানের সাথে জন্মগতভাবেই তার আত্মিক সম্পর্ক আছে যে কারণেই বারবার তিনি ছুটে আসেন কৃষ্ণনগরে। বিদ্যালয়ে অনুষ্ঠানে তিনি দিন দিন নারী শিক্ষার গুরুত্ব সহ মেয়েদের বিভিন্ন রকম সমস্যার কথাও তুলে ধরলেন। এছাড়াও তিনি জানালেন যে আগের থেকে কৃষ্ণনগরের বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা কতটা উন্নত হয়েছে।