চির ঘুমের দেশে ‘মিনি মার্কেটের প্রিয় মাসী’

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চির ঘুমের দেশে ‘মিনি মার্কেটের প্রিয় মাসী’,রাস উৎসবের দিন ইহলোক থেকে চির বিদায় নিলেন বাঁকুড়া সোনামুখীর মিনি মার্কেটের প্রিয় মাসীর। আজ থেকে প্রায় ২৫ বছর আগে রাজ্যের কোন এক প্রান্ত থেকে তিনি বাঁকুড়া জেলার সোনামুখীর রাধানগরপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেটে। তখন থেকেই অসহায় এই মা যেন প্রাণ হয়ে উঠেছিলেন মার্কেটের সকলের। মার্কেটের সকলের মার্কেটের এক প্রান্তে তাকে থাকার জায়গা দেয় না সকলেই তার দেখাশোনা করতেন। সকলে তাকে ডাকতেন আদরের সঙ্গে মাসি বলে। আর মাসিও কোনরকম কোন পারিশ্রমিক ছাড়াই মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন। রাশ উৎসবের দিন তিনি চির বিদায় নিলেন সকলকে ছেড়ে আর তাই শেষ দিনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।চোখের জলে সকলে তাদের প্রিয় মাসিকে শেষ বিদায় জানাল। মার্কেটের সকলেই তাকে দেখাশোনা করতেন আর তাই মাসি যখন জীবিত ছিলেন তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন মাসি তোমার সৎকার কে করবে তখন তিনি ওই ব্যক্তিকে আদেশ দেন সদকার করার জন্য আর তাই ওই ব্যক্তি চোখের জলে প্রিয় মাসির সতকারের আয়োজন করল। রাস উৎসবের শুভদিনে সকলের প্রিয় মিনি মাসি চলে গেল চির ঘুমের দেশে।