নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মাঝ ব্রিজে বিকল অবস্থায় পাটের লরি, ব্যহত যান চলাচল,পাট বোঝাই লরি বিকল হল মাঝ রাস্তায়। যার ফলে ব্যাহত হল যানবাহন পরিষেবা। ঘটনাটি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে। এদিন একটি পাট বোঝাই লরি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে আটকে পড়ে, যার ফলে বেশ কয়েক ঘন্টা বন্ধ করে দেওয়া হলো ব্রিজ। যার ফলে চরম দুর্ভোগে পড়ে নিত্য যাত্রীরা। কারণ এই গৌরাঙ্গ সেতুতেই নিত্য যাতায়াত সেখানকার মানুষসহ যানবাহনের। তাই হঠাৎই এমন পরিষেবা বন্ধ হওয়াতে বেশ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবশেষে সকলের নিয়ে যেতেও প্রচেষ্টায় কয়েক ঘন্টায় ব্যবধানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

