ছবির কৌশলে অভিনব কায়দায় শিক্ষকের শিক্ষাদান

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ:

ছবির কৌশলে অভিনব কায়দায় শিক্ষকের শিক্ষাদান,বোর্ডে লেখা বিভিন্ন সংখ্যা। আর সেই সংখ্যা থেকেই অভিনব কৌশলে ছবি এঁকে বাচ্চাদের পড়াচ্ছেন শিক্ষক। ওয়ান টু থ্রি ফোর সংখ্যাগুলো থেকে যে এমন সুন্দর ছবিও আঁকা যায় তা না দেখলে বিশ্বাস হয় না। ওয়ান থেকে আইসক্রিম থ্রি থেকে টিয়া পাখি আরো কত কি রংবেরঙের ছবি। এমনই সম্প্রতি একই স্কুলের পড়াশোনার ভিডিও ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষক সুন্দর সুন্দর ছবি এঁকে চলেছে আর পড়ুয়াড়াও মন দিয়ে তাই শিখে চলেছে। আসলে শিক্ষা পদ্ধতি তো এমনই হওয়া উচিত যেখানে বিভিন্ন নিত্য নতুন কৌশলে যাতে পড়ুয়ারা শিখতে পারে একসাথে অনেক কিছু। সংখ্যা থেকেও যে এত সুন্দর ছবি আঁকা যায় তার প্রমাণ দিলেন এই শিক্ষক