বিশ্ব ডায়াবেটিস ডে’উপলক্ষে চাকদহ ডাউন প্লাটফর্মে বিনা মূল্যে সুগার টেস্ট

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ,

‘বিশ্ব ডায়াবেটিস ডে’উপলক্ষে চাকদহ ডাউন প্লাটফর্মে বিনা মূল্যে সুগার টেস্ট।বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতীয় বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ৬ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস ডে। তাই এদিন চাকদহ ডাউন প্লাটফর্মে লায়ন্স ক্লাব অফ গ্রেটারের উদ্যোগে নিত্যযাত্রীদের বিনা পয়সায় সুগার টেস্ট করানো হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ার পার্সন ডক্টর অনিল মিস্ত্রি। লায়ন্স গ্রুপের ডিস্ট্রিক্ট লায়ন্স 322B1 এর মধ্যে সর্বমোট ৮২ টি ক্লাব আছে। যার মধ্যে নদীয়া জেলায় ২১ টি এবং কলকাতা এবং হাওড়া ও কলকাতা মিলিয়ে ৯০ টি ক্লাব আছে। নদীয়া জেলার চাকদহ ডাউন প্লাটফর্মে এদিন বিনা পয়সায় প্যাসেঞ্জারদের সুগার টেস্ট করানো হলো। এর কারণ হিসাবে উদ্যোক্তারা জানালেন যে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই হূ হু করে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। উদ্যোক্তারা আরো জানালেন মানুষকে আরও বেশি সচেতন করার জন্যই লায়ন্স গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০০ জন মানুষের সুগার টেস্ট করানো হল সম্পূর্ণ বিনামূল্যে। তবে শুধু তাই নয় টেস্ট করার সাথে সাথে যাদের টেস্ট করা হয়েছে ওই সব ব্যক্তিদের ফোন নাম্বারও তারা নথিভুক্ত করেছে যাতে পরবর্তীকালে কারো শরীরে যদি এই রোগটি দেখা দেয় তবে তাদের সাথে যাদের যোগাযোগ করে ডায়াবেটিস সম্বন্ধে সচেতন করে তোলা যায়। লায়ন্স ক্লাব অফ চাকদহের প্রেসিডেন্ট উত্তম ঘোষ জানালেন, নদীয়া জেলায় তাদের টার্গেট ৫০০ জন মানুষকে সুগার টেস্ট করানো হয়েছে। এবং মানুষের মধ্যে যাতে ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা যায় এটাই আগামী দিনে তাদের প্রচেষ্টা থাকবে।