নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেব নাথ:
৩ দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, কি বললেন চাকদহ ব্লক সভাপতি দিলীপ সরকার
আগামীকাল নদীয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সামনেই আসছে পঞ্চায়েত ভোট আর তাই আরো একবার নির্বাচনকে হাতিয়ার করতে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে তিন দিনের নদীয়া সফরে যাচ্ছেন তিনি। আগামীকাল অর্থাৎ ৯ই নভেম্বর কৃষ্ণনগর কলেজ মাঠে জনসভা করবেন মমতা যা নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে। রানাঘাট এবং কৃষ্ণনগর এই দুটি কেন্দ্র শাসক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময় বিজেপি সব রকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিপক্ষে। নদীয়ার সবকটি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে মতুয়া ভোট অন্যতম বড় বাধা, কৃষ্ণনগরের একাধিক কেন্দ্রের সংখ্যালঘু ভোট ও আছে। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন দিক থেকে তৃণমূল প্রভাবিত হচ্ছে এবং বিরোধীপক্ষরা তাকে কোন দিক থেকে আক্রমণ করতে ছাড়ছে না। চাকদাহ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেগের নাম উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে হাতিয়ার করেই তৃণমূল ময়দানে নেমেছে।যে কারণেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে আট ঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এ বিষয়ে কি বললেন চাকদহ ব্লক সভাপতি দিলীপ সরকার শুনেনি

