নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদহ ব্লক এ আয়োজিত হলো গ্রামীণ চিকিৎসকদের মূল্যায়ন পরীক্ষা।আমাদের সমাজে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামেগঞ্জে পাড়ার মোড়ে এক চালা দোকানে যে সমস্ত ডাক্তাররা স্বল্পমূল্যে গ্রামের মানুষদের চিকিৎসা করে তারাই এককথায় গ্রামীণ ডাক্তার। কিন্তু তাদেরও দরকার হয় প্রথাগত প্রশিক্ষণের। যাতে এই চিকিৎসকরা সঠিকভাবে মানুষের চিকিৎসা করতে পারেন। তাই আজ রয়াল মেডিকেল প্র্যাকটিশনার্স এর পক্ষ থেকে চাকদা ঘুগিয়া ভুবন মোহিনী বিদ্যাপিঠে একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় আড়াইশো জন গ্রামীণ ডাক্তার পরীক্ষা দিয়েছেন। বর্তমানে চলমান স্কুল বেথুন মেডিকেল স্কুলের প্রথম থেকে অষ্টম বর্ষ পর্যন্ত মেডিকেল স্টুডেন্টদের মূল্যায়ন চলছে পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খন্ড এবং বিহারের গ্রামীণ চিকিৎসকদের। যেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার গ্রামীণ চিকিৎসকরা মূল্যায়ন দিচ্ছে। তাদের সংগঠনের মূল উদ্দেশ্য এই অগ্নি মূল্যের বাজারে গ্রামের মানুষ যাতে স্বল্প খরচায় সঠিক পরিষেবা পেতে পারে তাই গ্রামীণ ডাক্তারদের আরও বেশি অভিজ্ঞ করে তোলা। এই সংগঠনের পক্ষ থেকে প্রতিমাসে এইসব গ্রামীণ ডাক্তারদের জন্য একটি ক্লাস করানো হয়। যেখানে অভিজ্ঞ মেডিকেল ডাক্তাররা এসে তাদের শিক্ষা দান করে এবং প্র্যাকটিকাল দুটি বিষয়ের উপরেই তাদের শেখানো হয়। এই সংস্থার মূলমন্ত্র হলো আধুনিক চিকিৎসা জগতে সেরা ডাক্তার কম হলে ক্ষতি নেই কিন্তু দরকার সেই সমস্ত চিকিৎসকদের যারা দূরদর্শী, দেশ কর্মী এবং সবুজ সচেতন।

