হানি ট্রাপ এর কবলে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

হানি ট্রাপ এর কবলে গৃহবধূ।শহরে ফের একবার হানি ট্রাপের কবলে পরল এক গৃহবধূ। ফেসবুকের মাধ্যমে ওই গৃহবধূর জবির উদ্দিন গাজী নামে এক যুবকের সাথে যে তার ফেসবুক অ্যাকাউন্টটি চালাচ্ছিল তামিম খান নামে। এরপর তাদের বন্ধুত্ব এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ওই গৃহবধূ তামিম খানকে তার গোপন ছবিও আদান-প্রদান করতে থাকে। এরপর তামিম খান নামে ওই যুবক গৃহবধূকে ব্ল্যাকমেল করে যে টাকা না দিলে তার ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়া হবে। এরপরে ওই গৃহবধূ তার স্বামী মিন্টু আলীকে গোটা ঘটনাটি জানা ন। এরপরই রাজারহাট থানার এলাকার বাসিন্দা মিন্টু আলীকে ওই যুবক whatsapp এর মাধ্যমে স্ত্রীর গোপন ছবি ফরওয়ার্ড করে এবং মোটা টাকার দাবি করে। এরপরই মিন্টু আলী পুলিশকে গোটা ঘটনাটি জানান। মূল অভিযুক্ত জমির উদ্দিন গাজী কে এদিন বিধান নগর সাইবার ক্রাইম পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্যচলতি বছরের মে মাস থেকেই গৃহবধুর সাথে ওই যুবকের সম্পর্ক শুরু হয়। ধৃতকে জেরা করার পর জানা গেছে যে ওই যুবক ফেসবুকে ফেক অ্যাকাউন্ট চালিয়ে বহু মহিলার সাথেই নাকি এরকম কাণ্ড ঘটিয়েছে। বিধানগর থানার পুলিশ তার কাছ থেকে মোবাইল ফোনটি ও বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যে এবং তাকে হেফাজতে নিয়ে জিরা করার চেষ্টা করছে যে এই চক্রে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা। ধৃত কে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে।