দীঘা মোহনায় ভেসে উঠলো লক্ষাধিক টাকার বৃহৎ আকৃতির মাছ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

দীঘা মোহনায় ভেসে উঠলো লক্ষাধিক টাকার বৃহৎ আকৃতির মাছ।দীঘার সমুদ্র তীরে দেখা পাওয়া গেলো বৃহৎ আকৃতির তেলিয়া ভোলা মাছ। মোহনার তীরে একটি মাছের আরতে দেখা মিলল এই মাছের। কিন্তু জানেন কি কত দামে বিক্রি হলো এই মাছটি শুনলে চোখ কপালে উঠবে আপনারও। বৃহৎ আকৃতির এই মাছটির ওজন প্রায় ৩৬ কেজি আর যার প্রতি কেজি ওজনের বাজার মূল্য প্রায় আট হাজার টাকা। আর গোটা মাছটি বিক্রি হলো 2 লক্ষ ৭১ হাজার ৮০০ টাকায়। যেমন মাছটির আকার সেরকমই তার গরন হালকা লাল কালচে বর্ণের মাছটি। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ধরণী নামক একটি ট্রলারে করে নিয়ে আসা হয়েছে বিশাল আকৃতির এই তেলিয়া ভোলা মাছটিকে। বৃহৎ আকৃতির এই তেলিয়া ভোলাকে দেখতে এদিন দীঘা মোহনায় ভিড় জমায় বহু মানুষ।