নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত শান্তিপুরের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষ, অভিযোগ সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুরের,শান্তিপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ উঠল শান্তিপুরের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষের উপর আক্রমণ করার। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে আরো অভিযোগ ওঠে সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করারও। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা গ্রামের ঘোষপাড়ার পূজা মন্ডপের বাড়ির সামনে। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষ জানায় জগদ্ধাত্রী পূজার দিন এলাকার মোড়ে জগদ্ধাত্রী পুজোর দিন ছেলের অপেক্ষায় তিনি দাঁড়িয়ে ছিলেন। তার ছেলে পেশায় একজন আইনজীবী আর ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী তার উপর আচমকা হামলা চালায়। তখনই দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে ওই স্থান থেকে পালিয়ে যায় আর সেই সঙ্গে এলাকায় এক সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ ঘটে তাদের বিরুদ্ধে। এই খবর পেয়ে এই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃণাল বাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং তার শরীরে পাঁচটি সেলাইও পড়ে। অপরদিকে ওই সিপিএম কর্মী জানান যে সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই আমরা যাতে ভোটে উঠতে না পারি তাদের বিরুদ্ধে সেই জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়ি ও ভাঙচুর করে এবং তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে। তৃণমূলের তরফে এই ঘটনা কথা অস্বীকার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং ওই দুষ্কৃতীরা আপাতত পলাতক।

