আলু নয় বরং মাছ-মাংসের পুরেই স্বাদে ভরপুর ‘ভানুর ফুচকা’

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

আলু নয় বরং মাছ-মাংসের পুরেই স্বাদে ভরপুর ‘ভানুর ফুচকা’।ফুচকা নামটা শুনলেই ৮ থেকে ৮০ সকলের জিভে জল। আলুর পুরের সাথে টক জল দিয়ে কুড়মুড়ে ফুচকার মুচমুচে স্বাদ আহা সে যেন এক অমৃত। কিন্তু এই ফুচকাই এবার আসছে নতুন এক স্বাদে নাম তার ভানুর ফুচকা। মাছ এবং মাংসের পুরে জমে উঠেছে ভানুর ফুচকা। শিলিগুড়িতে গেলেই সকলের মুখে মুখে এখন ঘোরে ভানুর ফুচকার নাম। কিন্তু হঠাৎ এমন ভাবনা কেন আর সেই উত্তর এই ভানু দাস বললেন যে চিকেন কাবাব দেখেই তার মাথায় আসে চিকেন ফুচকা বানানোর কথা। কারণ আজকাল শুধুমাত্র আলু কিংবা তেতুলের টক জলেই নয় চকলেট ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা সহ বিভিন্ন রকমের ফুচকায় মেতে উঠেছে বঙ্গবাসী। আর সেই সাদেই নতুন মাত্রা যোগ করল ভানুর বানানো মাছ এবং মাংসের ফুচকা। বিকেল হলেই তার দোকানে জমে যায় ভিড় প্রতিদিন হাজার অথবা কোন কোন দিন তার চেয়েও বেশি টাকা রোজগার করেন তিনি এই ফুচকা বিক্রি করেই। আলুর সাথে সেদ্ধ চিকেন কিমা মিশিয়ে চাটনি দিয়েই জনপ্রিয় হয়ে উঠেছে এই চিকেন ফুচকা। প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে শার্ট প্লেট চিকেন ফুচকা বিক্রি হয় ভানুর দোকানে। আর এই প্লেটের দাম ধার্য করা হয়েছে ৫০ টাকা। আর শিলিগুড়ির মানুষ তো ভানুর এই চিকেন ফুচকাই এখন চেটেপুটে নিচ্ছে।